৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
শিরোনাম:

ঢাকায় ২ ঘন্টার নোটিশে যখন তখন সমাবেশ করার সক্ষমতা রাখি’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত এ মেয়র প্রার্থী।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল রাতে সদ্য কারাবন্দি হওয়া যুবদল ঢাকা মহানগরের সভাপতি রফিকুল ইসলাম মজনুর বাসায় তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আপাতত বাসায় থেকেই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ইশরাক জানিয়েছেন, আমাকেও চিনতে অনেক বাকি রয়েছে আপনাদের। আমি গেরিলা সাদেক হোসেন খোকার সন্তান। ঢাকায় ২ ঘন্টার নোটিশে যখন তখন সমাবেশ করার সক্ষমতা রাখি ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই হুংকার দিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

প্রথমত গতকাল রাত থেকে বেশি অসুস্থ হয়ে পড়ায় দলের সিদ্ধান্তে আগামীকালের সমাবেশ পেছানো হয়েছে। ঠান্ডা, গলা ব্যথা এবং জ্বরে আক্রান্ত অবস্থায় সমাবেশের সভাপতিত্ব করা অসম্ভবপ্রায়।

দ্বিতীয়ত লোক সমাগম অনেক বেশি হবে এবং কার্যদিবসে রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে জনদুর্ভোগ হবে বিধায় পরবর্তী তারিখ যেকোনো শনিবার দেয়া হবে। ছোট জায়গায় সীমিত পরিসরে সমাবেশ করার পক্ষপাতী আমরা নই।

ডিএমপি কি বললো সেটার সাথে যারা সমাবেশের সম্পর্ক খুজার চেষ্টা করছে তারা অর্বাচীন পাঠার চেয়েও অধম।

আমাকেও চিনতে অনেক বাকি রয়েছে আপনাদের। আমি গেরিলা সাদেক হোসেন খোকার সন্তান। ঢাকায় ২ ঘন্টার নোটিশে যখন তখন সমাবেশ করার সক্ষমতা রাখি ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।

এদিকে ইশরাকসহ দলের অন্যান্য অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন আমাদের তরুণ নেতা গত নির্বাচনে যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

Loading