৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫
শিরোনাম:

পেটে স্ক্রু ডাইভার ঢুকিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের খুলশী আমবাগানে গতকাল রবিবার রাতে পেটে স্ক্রু ডাইভার ঢুকিয়ে হত্যা করা হয় কিশোর নাহিদকে। ১৩ নাম্বার পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ের সামনে এ হত্যার ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাহিদ ও তার অনুসারীরা সোহেল নামের আরেক কিশোরকে পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ের সামনে এনে মারধর শুরু করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক পর্যায়ে সোহেল তার হাতে থাকা স্ক্রু-ড্রাইভার দিয়ে নাহিদের পেটে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চট্টগ্রাম ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহম্মদ হোসেন হিরন জানান, আগে হয়তো কোনো বিরোধ ছিল। সেই ঘটনার জেরে হয়তো এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, সোহেল পালিয়ে গেলেও অপরাধীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। নিহত নাহিদ দিনমজুরের কাজ করতো, আর ঘাতক সোহেল মোটর শ্রমিকের কাজ করে।

Loading