২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২১
শিরোনাম:

করোনার কারণে রাজধানীতে রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান বন্ধের অনুরোধ মেয়র তাপসের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বুধবার (২৪ মার্চ) বুধবার (২৪ মার্চ) রাজধানীর গোপীবাগের বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে এসে তিনি এ অনুরোধ জানান। ইনডিপেনডেন্ট টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করব। যেহেতু করোনা মহামারিতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং রাত আটটার মধ্যে অবশ্যই সকল দোকানপাট, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। ঢাকা টাইমস

ডিএসসিসি মেয়র আরও বলেন, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই, আটটার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।

Loading