৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

নিউইয়র্কে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা

জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সাদেক হোসেন খোকার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় বিএনপি আওয়ামী লীগ দূতাবাসের কর্মকর্তারাসহ যুক্তরাষ্ট্রে অবস্থিত সর্বস্তরে বাংলাদেশিরা অংশ নিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানাজা শেষে মুক্তিযোদ্ধা কামাল সাইদ মোহন ও আবদুল মুকিত চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের লাল সবুজ পতাকা মুড়িয়ে সাদেক হোসেন খোকাকে গার্ড অব অনার দেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় এমিরেটস এয়ালাইন্সের ফ্লাইট ২০২-তে করে সাদেক হোসেন খোকার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে।

সাথে পরিবারের সদস্যগণ ছাড়াও থাকবেন মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

Loading