৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম:

আওয়ামী লীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গায় সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে জাহাঙ্গীর আলমের লাশ নিয়ে মিছিল শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে মিছিল এসে শেষ হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, যুবলীগ নেতা আব্দুল কাদের, আরেফিন আলম রঞ্জু ও মোহাইমান হাসান জোয়ার্দ্দার অনিক প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যার সাথে জড়িতদের শনিবারের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে রোববার আধাবেলা হরতাল ও বিকেলে প্রতিবাদ সমাবেশ করা হবে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে বালি তোলা নিয়ে বিরোধের জেরে বুধবার (২৪ মার্চ) বিকেলে পেটানো হয়। একইদিন বিকালে সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ জানায়, এ ব্যাপরে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এরপর লাশ নিয়ে মিছিল করে নেতা-কর্মিরা।

Loading