এপ্রিলে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্ন চাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
Thank you for reading this post, don't forget to subscribe!এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্র-ঝড় ও দেশের অন্যস্থানে ৪ থেকে ৫ দিন হালকা বা মাঝারী কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে।
এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপ প্রবাহ(১৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যস্থানে ১-২টি মৃদু অথবা মাঝারি তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের দেয়া তিনমাস মেয়াদী (মার্চ-মে) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এদিকে দেশের ৬টি বিভাগ ও দুটি অঞ্চলের দু-এক জায়গায় বুধবার (৩১ মার্চ) অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
![]()