২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

হেফাজতের মসজিদের মাইক ব্যবহার গ্রহণযোগ্য নয়: ডা: জাফরুল্লাহ

বুধবার সকালে সময় টিভি’র টকশোতে ডা: জাফরুল্লাহ বলেন, হেফাজতের আন্দোলন সমর্থন করি কিন্তু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া মসজিদের মাইক ব্যবহার গ্রহণযোগ্য বলে মনে করি না।

Thank you for reading this post, don't forget to subscribe!

হেফাজতে ইসলাম নিজেদেরকে একটি অরাজনৈতিক দল মনে করলেও তাদের সাম্প্রতিক কর্মকান্ড অরাজনৈতিক কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলামের সম্প্রতি মোদী বিরোধী আন্দোলনের সহিংসতায় সবকিছু হয়তো তাদের নিয়ন্ত্রণে ছিল না। এক্ষেত্রে সরকার নিরপেক্ষ ভাবে তাদেরকে বিচারের আওতায় নিতে পারবে।

হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হকের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ড. জাফরুল্লাহ বলেন, মামুনুল হক একজন পাবলিক ফিগার, কোনো সাধারণ মুসুল্লি নয়। একজন আলেম হিসেবে তিনি চাইলে শরীয়ত মোতাবেক চারটি বিয়েও করতে পারেন। কিন্তু এতবড় একটি আন্দোলনের রেশ না কাটতেই ওনার রিসোর্টে যাওয়াটা মোটেও শিষ্টাচারসম্মত ছিল না।

 

Loading