২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
শিরোনাম:

লালমনিরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ

লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে শহরের থানা পাড়া ও উত্তরণ মার্কেটের সামনে অবস্থান নেন।

এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও জেলা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া দেয়। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

গত ৮ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বোনের সাহেব পাড়ার বাসায় হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় করা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করকে আসামি করা হয়। এরই জেরে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

Loading