৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৩
শিরোনাম:

রাজনীতি ছেড়ে দিতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, গুমও হতে পারি : নুর

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নুরুল হক নুর বলেন, আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। এ দেশে রাজনীতি করতে এসে কি আমরা পাপ করলাম, নাকি এ দেশে জন্ম নেওয়া পাপ?

তিনি বলেন, মোদিবিরোধী বিক্ষোভ থেকে আটক অনেকেই আছে, যারা ছোটখাটো চাকরি করত। কেউ ছাত্র, কেউ সাধারণ মানুষ। তাদের অনেককেই ধরে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর আরও বলেন, ডাকসু নির্বাচনের সময়ও সংবাদ সম্মেলন করে বলেছিলাম, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার মতো নেতাকে জেলে নিয়ে পুরলে, তোমার মতো নুরুকে খাইতে ১০ সেকেন্ড সময়ও লাগবে না- এমন কথাও শুনেছি। আমি বলছি আপনারা যদি প্রমাণ করতে পারেন, এই ছেলেগুলো সহিংসতার সঙ্গে জড়িত, আপনারা আমাকে ফাঁসি দিন, মেনে নেব।

তিনি আরো বলেন, আমি বলতে পারি আমাদের পরিষদের কর্মীরা কোনো অপরাধের সঙ্গে জড়িত না। সহিংসতা এড়াতে আমরা সেদিন কর্মসূচি দিয়েছিলাম পল্টনে। আমরা যখন জানতে পারলাম সেখানে ছাত্রলীগ-যুবলীগ সশস্ত্র অবস্থান নিয়েছে, আমরা লোকেশন চেঞ্জ করে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল শুরু করি। আমাদের ইচ্ছা ছিলো- একটা শান্তিপূর্ণ প্রতিবাদ দেখানো।

আজ সরকার কারো কথা শুনছে না, কারো মতামত নিচ্ছে না। যে কারণে আজ দেশে এই অবস্থা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

Loading