৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৮
শিরোনাম:

অবতণের অনুমতি না পাওয়া ও যাত্রী কম হওয়ায় বিমানের ৭টি বিশেষ ফ্লাইট বাতিল, যাত্রীদের বিক্ষোভ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার (১৭ এপ্রিল) থেকে বিশেষ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি। ইতিমধ্যেই বাংলাদেশ বিমানের পাঁচটি ও ফ্লাই দুবাইয়ের দুটিসহ মোট সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সর্বাত্মক বিধিনিষেধের মধ্যে প্রবাসে বাংলাদেশিদের কর্মস্থলে ফেরাতে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবী, ওমানের রাজধানী মাস্কাট, কাতারের রাজধানী দোহা ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করার কথা ছিল এয়ারলাইনসটির।

এ ঘটনায় রিয়াদগামী একটি বিশেষ ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন যাত্রীরা এবং বিক্ষোভও করেছেন।৬ ঘণ্টা আগে বিমানবন্দরে আসা যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। তারা বলছেন অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নতুন করে বিমান চালুর জন্য মতিঝিলের বিমান অফিসে ভির করছে।

 

Loading