৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১
শিরোনাম:

এমন পরিস্থিতি কখনও দেখিনি’ বলেই কান্নায় ভেঙে পড়লেন চিকিৎসক

করোনাভাইরাসের আক্রমণ, সংক্রমণ ও মৃত্যু নিয়ে ভারতে যে অবস্থা দাঁড়িয়েছে, শিড়দাঁড়া ঠান্ডা হয়ে যাবে যে কোনো মানুষের। প্রতিনিয়ত রোগী দেখা, আক্রান্ত রোগীর কষ্ট, যারা মারা যাচ্ছেন তাদের অবস্থা দেখতে দেখতে শোক যেন পাথর হয়ে গেছে চিকিৎসকদের। কিন্তু তারা দুর্বল হয়ে পড়ছেন হাসপাতালে উপচে পড়া রোগীদের ভিড় দেখে। ঠিক মতো শয্যা দিতে না পারা, অক্সিজন সরবরাহ করতে না পারা কিনবা আইসিইউ সেবা দিতে না পেরে কেউ কেউ কেঁদেও ফেলছেন। তাদের দলে রয়েছেন তৃপ্তি গিলাদা নামে এক চিকিৎসক।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতের মুম্বাই বা মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির ভয়াবহতা এমন, আতঙ্ক গেঁড়ে বসছে চিকিৎসকদের মনে। হাসপাতালে শয্যা নেই, রোগীদের দেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন নেই, প্রতি দিন হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা উপচে পড়ছে। মুম্বাইয়ের এমন পরিস্থিতির ছবি তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তৃপ্তি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তৃপ্তির প্রকাশিত এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়- ‘আমি আগে এ রকম পরিস্থিতি কখনও দেখিনি। আমরা খুব অসহায় হয়ে পড়ছি। বহু চিকিৎসকের মতোই আমিও আতঙ্কিত। জানি না কী করব।’ এ সময় কান্না থামাতে পারছিলেন না তিনি।

৫ মিনিটের ওই ভিডিওতে বার বার জনসাধারণকে নিজেদের যতটা সম্ভব সুরক্ষিত রাখতে অনুরোধ করেছেন তৃপ্তি। অল্পবয়সিদের সতর্কবার্তা দিয়েছেন; বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে বলেছেন। অসুস্থ বোধ করলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তৃপ্তি।

ভারতে এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। প্রতি দিন প্রায় ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫১ জনের।

Loading