৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৬
শিরোনাম:

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ’২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন এর পরিচালনায় এবিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস এবং এমওডিসি ডাঃ মিঠুন বিশ্বাস।

Loading