৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩০
শিরোনাম:

হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন

রোববার রাত ১১টায় ফেসবুকে এক ভিডিও বার্তায় সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর প্রথমে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করলেও ভোররাতে পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে ফেসবুকে পোস্ট দেয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাঁচ সদস্যবিশিষ্ট হেফাজতে ইসলামের নতুন এই আহ্বায়ক কমিটিতে কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আমির হিসেবে থাকছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, সদস্য দুইজন হলেন- মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী এবং অধ্যক্ষ মিজানুর রহমান। এই পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি যত দ্রুত সম্ভব সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

বাংলাদেশের একটি বড় কওমি মাদরাসা এবং হেফাজতে ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা। এই মাদরাসা থেকে ২০১০ সালে হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু দলটির সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম রাজনৈতিক দলের দিকে মোড় নেয়। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হেফাজতের কমিটিতে যুক্ত হতে থকেন।

হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব (আহমদ শফীপন্থী) মঈনুদ্দীন রুহী বলেন, শিগগিরই তারা আহবায়ক কমিটি ঘোষণা করবেন। সেখানে বিতর্কিতদের বাদ দেওয়া হবে। সম্পাদনা: বাশার নূরু

Loading