৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
শিরোনাম:

পুলিশের গুলিতে ৭ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আরও পাঁচ সংগঠনের রিট

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনায় রিট করা ওই ৫ টি সংগঠন হলো- বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভোলপমেন্ট (এএলআরডি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের সার্বিক অবস্থা জানতে শ্রম অধিদপ্তরের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। এছাড়া সংঘর্ষ ও নিহতের ঘটনায় ডিসি -এসপির নেতৃত্বে গঠন করা দুটি তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

এর আগে গত ২২ এপ্রিল আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন একটি রিট করেন। ওই রিটে বিচার বিভাগীয় তদন্ত ছাড়াও পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে তিন কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। এছাড়া ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১৭ এপ্রিল পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়। আহত হয় অনেক শ্রমিক। ওই ঘটনায় বাঁশখালী থানায় দু’টি মামলা হয়েছে। বকেয়া বেতন আর রমজান মাসে ইফতার ও তারাবির নামাজের সময় দিতে শ্রমিকরা বিক্ষোভ করে বলে জানা যায়।

 

 

Loading