৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২১
শিরোনাম:

পুরান ঢাকায় আরমানিটোলায় অগ্নিকাণ্ডে চলে গেলেন আশিকুর, স্ত্রী লাইফ সাপোর্টে

বুধবার রাত ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর রহমান (৩২) মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইনস্টিটিউটের প্রধান সমন্বায়ক ডা. পার্থ শংকর পাল বলেন, লাইফ সাপোর্টে ছিলেন আশিকুর। তার স্ত্রী ইশরাত জাহান মুনা (২৮) এখনও লাইফ সাপোর্টে। আশিকুরের শ্বাসনালী পুড়ে গিয়েছিলো। দম্পতির জন্য চেষ্টার কোন কমতি রাখিনি। কিন্তু ছেলেটিকে বাঁচানো গেলো না। এর আগে রোববার সকাল সাড়ে ৭টায় শাফায়াত হোসেন (৩২) নামে একজন মারা যান। শাফায়াতের শ্বাসনালীসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

আশিকুজ্জামানের বাবা আবুল কাশেম খান জানান, মুনা সরকার ও আশিকুজ্জামান খানের বিয়ে হয় মাত্র দেড় মাস আগে। মুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর আশিকুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। খালার বাসায় থেকে লেখাপড়া করতেন আশিকুজ্জামান। অগ্নিকাণ্ডের দুদিন আগে শ্বশুরের বাসায় এসেছিলেন। তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মুনা সরকারের ছোট বোনও মারা যান।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টায় হাজী মুসা ম্যানশনের নিচতলায় কেমিক্যাল গোডাউন থেকে আগুন লাগে। এ ঘটনায় ২১ জন দগ্ধ হন।

Loading