৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৫
শিরোনাম:

এসএম রাকিবুল হাসান রিঙ্কুর কথা ও সুরে ঈদে আসছে এফ এ সুমনের গান “তারার আলাপনে”

মাসুদুর রহমান –ঈদ-উল-ফিতরে আসছে কন্ঠশিল্পী  এফ এ সুমনের গান “তারার আলাপনে”। সিডি প্লাস মিউজিক থেকে গানটি প্রকাশ করা হবে। ভিন্ন ধারার গানটি ঈদে শ্রোতাদের বেশ আনন্দ দেবে।এসএম রাকিবুল হাসান রিঙ্কুর কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন শাহাদাত হোসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
কথা হলে গানটি দর্শক হৃদয়ে জায়গা করে নিবে জানিয়ে কন্ঠ শিল্পী এফ এ সুমন বলেন,করোনাকে দূরে রেখেই আমাদের উদযাপন করতে হবে ঈদ। তারপরও স্বাভাবিক সময়ের মত হবে না। মহামারি করোনা ঈদের আনন্দকে কিছুটা হলেও ম্লান করবে।গানটির কথা গুলি অসাধারণ। গানটির সংগীত দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো। আমার কাছে গানটি অসাধারণ লেগেছে। গানটি একটি রোমান্টিক ধাঁচের গান ।

Loading