২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৮
শিরোনাম:

দুর্নীতির কারণেই ভ্যাকসিন সংগ্রহে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সরকার : ফখরুল

শুধুমাত্র দুর্নীতির কারণেই ভ্যাকসিন সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি মহাসচিব বলেন, ‘ভ্যাকসিন সংগ্রহে সরকার কতটা দায়িত্বহীন, অযোগ্য, জনবিচ্ছিন্ন হলে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। কারণটা হচ্ছে শুধুমাত্র দুর্নীতি। অন্য কোনো কারণ এর মধ্যে জড়িত নয়।’

তিনি বলেন, ‘সরকার মূলত কতগুলো মাফিয়া চক্রের মধ্যে একত্রিত হয়েছে এবং তাদেরকে নিয়ে তারা দেশ চালাচ্ছে। একটা মাফিয়া সরকার তৈরি হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই মাফিয়ারাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের পরিণতি এটা হবে-আগে কল্পনাও করতে পারি নাই। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হতে হবে, এ জন্যে একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা দখলকারী বর্তমান সরকারকে সরিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

গত ১ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। সভায় আরও অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভ্যাকসিনের অভাবে হঠাৎ করে টিকা কার্যক্রম বন্ধ করায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, এই বিষয়ে প্রথম থেকেই দেশের সকল বিষেশজ্ঞ এবং বিএনপি সরকারকে সতর্ক করেছে। কিন্তু সরকার কোনো কর্ণপাত না করে নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকে একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম গ্রহণ করায় আজ সমগ্র জাতি বিপদগ্রস্থ হয়েছে।’

সভায় চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত এবং আহত করার নিন্দা জানিয়ে এসব শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ ও আটক শ্রমিকদের মুক্তির আহ্বান জানানো হয়। সকল প্রকার শ্রমিক নির্যাতন ও বৈষম্য বন্ধ করতে হবে বলে সভা দাবি জানানো হয়।

Loading