২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৬
শিরোনাম:

পরিচয় মিলেছে ফেরিতে নিহত ৫ জনের

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরিতে নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। ওই ঘটনায় ফেরিতে পড়ে থাকা নিহত ও আহতদের মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) সকালে এ হস্তান্তর শেষ হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিমুলিয়া থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরিতে নিহতরা হলেন-বরিশালের মুলাদি উপজেলার ইসমাইল আকন্দের ছেলে নুরুদ্দিন মাদবর (৪০), গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পদ্মবিলা গ্রামের মজিবুর রহমান শেখের মেয়ে পোশাকশ্রমিক শিল্পী আক্কার (৩০), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি গ্রামের আবদুল জব্বার মিয়ার ছেলে শরীফুল ইসলাম (২৭) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের আল আমিনের স্ত্রী নিপা আক্তার (৩৫)।

এই পাঁচজন বাদেও রোরো ফেরি শাহপরানে আনছার মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকাপ্রসাদ (মল্লিক বাড়ির ঢোন) গ্রামে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, বুধবারে ফেরিতে হুড়োহুড়ি করতে গিয়ে মানুষের ভিড় ও অতিরিক্ত গরমে যাত্রী নিহত ও আহতের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় দুটি ফেরিতে নিহত পাঁচজন এবং আহত আটজনের নাম-পরিচয় জানতে পেরেছে পুলিশ। ফেরিতে তাদের পড়ে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

Loading