২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

কোনো বড় নেতার তদবির চলবে না : নিক্সন চৌধুরী

কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, আগামীর যুবলীগ হবে মানবিক যুবলীগ, কোনো বড় নেতার তদবির এখানে চলবে না। ফরিদপুর যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা গতকাল বুধবার ভাঙ্গার বাসায় নিক্সন চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানাতে যান। এ সময় তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফরিদপুরের এক এমপি ও আওয়ামী লীগের নেতার দিকে ইঙ্গিত করে নিক্সন চৌধুরী বলেন, অনেক বড় নেতা, অনেক বড় আত্মীয়, অনেক বড় দানবের পতন হয়েছে। এ থেকে শিক্ষা নিতে হবে।

এমপি নিক্সন বলেন, যুবলীগের আগের নেতারা দুর্নীতি ও ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত ছিলেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কমিটি ভেঙে দিয়ে পরশকে নতুন কমিটির দায়িত্ব দিয়েছেন। এ কমিটি দেড় বছর পার করেছে। করোনার এই সংকটজনক সময়ে সারা দেশে যুবলীগের কোনো কমিটি না হলেও গত ৫ মে যুবলীগের ফরিদপুর আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

নিক্সন চৌধুরী বলেন, দলের দুর্দিনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের, তাদের সন্তান, আত্মীয়স্বজন ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। এ কাজে কোনো বড় নেতা, সাংসদ, মন্ত্রীর সুপারিশ রাখবেন না। মনে রাখবেন চামচামি করে নেতা হওয়া যায় না। কারও কোনো সুপারিশ আপনারা শুনবেন না। আমার তিন উপজেলায় আমার রাজনীতির বাইরে, আমার অপছন্দের কাউকে যুবলীগে স্থান দিলে আমি তাতে বাধা দেব না ।

এর আগে ৫ মে রাতে ২১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেয় যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।

Loading