২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৯
শিরোনাম:

বিএনপি নেতাকর্মীদের ঈদ নেই: ফখরুল

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার অবস্থা অবস্থা এখনো কিছুটা জটিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (১৪ মে) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনিপর প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকায়, গত এক যুগ দলের নেতাকর্মীদের মধ্যে সত্যিকারের ঈদ নেই।
বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) ধীরে ধীরে হলেও ইমপ্রুভ করছেন। তবুও চিকিৎসক আমাকে বলেছেন, তার কন্ডিশন এখনো ক্রিটিক্যাল। এবং তার অনেকগুলো বিষয় উন্নত হয়েছে। চিকিৎসকরা আশাবাদী তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

নেতাকর্মীদের ঈদ উপযাপন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সত্যিকথা বলতে গত একযুগ ধরে আমাদের ঈদ নেই। মিথ্যা মামলা এমন জায়গা পৌঁছেছে, আমাদের ৩৫ লাখ নেতা-কর্মী আসামি হয়ে আছেন।

 

Loading