৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৪
শিরোনাম:

হাসপাতালে নয়, খালেদা জিয়ার ঈদ করার কথা ছিল কারাগারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শনিবার (১৫ মে) সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন৷ তিনি বলেন, ‘খালেদা জিয়ার তো হাসপাতালে না, কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল৷ কারণ তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শাস্তি স্থগিত রেখে৷ এর জন্য বিএনপির উচিত আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়া৷

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার ঈদের দিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একদিকে ভয়াবহ করোনা, অন্যদিকে, ফ্যাসিবাদী সরকারের অত্যাচার-নির্যাতনের কারণে ঈদ উদযাপিত হচ্ছে অত্যন্ত কষ্টের মধ্যে, দুঃসময়ের মধ্যে। বাংলানিউজ২৪

 

Loading