২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৮
শিরোনাম:

বিধিনিষেধ না মেনেই চলছে দূরপাল্লার কিছু বাস

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক জেলা থেকে অন্য জেলায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়েছে কয়েকটি বাস। সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে। চালকরা জানান, দীর্ঘদিন বাস চলাচল বন্ধ এবং অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে নিষেধাজ্ঞা অমান্য করেই বাস চালানো শুরু করেছেন তারা। ডিবিসি টিভি

আর যাত্রীরা বলছেন, ঈদ যাত্রায় ভোগান্তি হলেও বাস চলাচল শুরু হওয়ায় অনেকটা স্বস্তিতেই কর্মস্থলে ফিরতে পারছেন তারা। তবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও করেন যাত্রীরা।

এদিকে, প্রতিটি বাসেই গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। বাস ছাড়াও মাইক্রোবাস, প্রাইভেট কার, মটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছে মানুষ।

Loading