২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০২
শিরোনাম:

রোজিনার গলা চেপে ধরা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবেন স্বামী

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানির ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও কনস্টেবল মিজানসহ আরও ৫-৬ জনকে আসামি করে রোজিনা ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, আমার স্ত্রীকে নির্যাতন করা হয়েছে। তার গলা চেপে ধরা হয়েছিল সচিবালয়ে। তাকে গুম করার উদ্দেশ্যে সচিবালয়ে আটকে রাখা হয়। আমার স্ত্রীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। আমার স্ত্রীর ওপর যে নির্যাতন করা হয়েছে এর বিরুদ্ধে আমরা মামলা করব।

এদিকে শাহবাগ থানার মামলায় রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে আদালতে তুলেন পুলিশ। রিমান্ড বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

 

Loading