৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৮
শিরোনাম:

দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া, এ ঘটনা তারই বহিঃপ্রকাশ: ড. কামাল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির রিপোর্ট সংগ্রহের কারণে রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলার ঘটনায় নিন্দা প্রতিবাদ জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার বিবৃতিতে ড. কামাল বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ ঘণ্টা আটক রেখে শারীরিক নির্যাতন ও লাঞ্ছিত করা নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। এসময় তিনি মামলা প্রত্যাহার, দ্রুত মুক্তি ও হেনস্তাকারী অতিরিক্ত সচিবসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

অপর বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদনের মাধ্যমে জনস্বার্থ সুরক্ষিত হয়েছে, স্বাস্থ্য খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রোজিনার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা এক নিকৃষ্ট দৃষ্টান্ত।

পৃথক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকার জনগণের কাছে জবাবদিহিতার প্রয়োজনবোধ করে না, সবার কন্ঠ রোধ করতে চায়। সাংবাদিকদের ওপর দেশের বিভিন্ন জায়গায় সরকার এবং সরকারদলীয় ক্যাডারদের নির্যাতনের ঘটনা প্রায়ই সামনে আসছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

 

Loading