৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩
শিরোনাম:

বিএনপির অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতার রাজনীতি, এটাই তাদের ইতিহাস: ওবায়দুল কাদের

প্রতিহিংসার রাজনীতি সরকার করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তারচেয়ে বেশি রাজনীতি করছে। একই সঙ্গে স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতীয় স্বার্থে কারো কাছে মাথা নত করেনি সরকার। শেখ হাসিনাই দেশকে বিশ্বের মধ্যে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশি প্রভুদের ইশারায় দেশ চালাতো। বিএনপির বিদেশে প্রভু আছে। কিন্তু বন্ধু নেই। বিএনপিই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলো, আওয়ামী লীগ নয়। তারা কাদের সঙ্গে নিয়ে উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? সাম্প্রদায়িক অপশক্তি, আর ধর্মীয় বিভেদ রচনাকারীদের নিয়ে?

গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠার বিষয় নয়, এটি দীর্ঘ পথচলা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যে অব্যাহত যাত্রা, তাতে পদে পদে বাধা দিয়ে বিএনপি এখন কোন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন? জনগণ বিএনপির কাছে দায়িত্বশীলতা প্রত্যাশা করে। কিন্তু তারা দায়িত্বশীলতার পরিচয় ও সহযোগিতা না করে গণতন্ত্রের ধারাকে রুদ্ধ করতেই নানানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির আমলে নির্বাচনের কফিনে ছিলে গণতন্ত্রের লাশ। এক কোটি পঁচিশ লাখ ভূয়া ভোটার সৃষ্টি করে নির্বাচন করতে গিয়ে দেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিলো। দিনের বেলায় গণতন্ত্রের কথা বলে আর রাতের বেলায় কারফিউ দেওয়াই ছিল বিএনপির গণতন্ত্রের নমুনা।

রোববার তার বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Loading