২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৬
শিরোনাম:

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জন ও উন্নয়নবান্ধব: ওবায়দুল কাদের

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটকালীন সময়োপযোগী বাজেট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ৬ লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এতে। এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট। তবে আমাদের দলের পক্ষ থেকে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

Loading