৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০
শিরোনাম:

মোহাম্মদুপরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-২। আটকরা হলেন- সুমন ওরফে রগকাটা সুমন ওরফে চায়না সুমন (৩০), জামাল উদ্দিন বাবু (২৮), সজল খান (২৪), ফারুক হোসেন (৩৫), জুয়েল (২৬)। তাদের কাছ থেকে ১টি দেশিয় ওয়ান শুটার গান, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১ দেশিয় তৈরী দা জব্দ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। একসঙ্গে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

আটক সুমন ও তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, মারপিট করে মানুষকে আহত করা, চাঁদাবাজি, অপহরণ, জিম্মি করে টাকা আদায়, চুরি, জমি দখল, ছিনতাই, গাড়ী চুরিসহ অত্র এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিলেন।

সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা, জামালের বিরুদ্ধে ১টি, সজল খানের বিরুদ্ধে ১টি, এবং জুয়েলের বিরুদ্ধে ৪টি মামলার সন্ধান পাওয়া গেছে।

Loading