৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৫
শিরোনাম:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু ২৪ জুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষা আগামী ২৪ জুন থেকে শুরু হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১১টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষাকালীন বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না। এ ছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে।

Loading