২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৭
শিরোনাম:

দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৭, শনাক্ত ২৪৩৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে গতকাল শনিবার জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৭ জন।

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৪৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮ লাখ ২৬ হাজার ৯২২ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ১১৮ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Loading