৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১
শিরোনাম:

পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৩ সদস্য আটক

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- তুহিন শেখ (৫৫), সোহাগ (৩৫), মেহেদী হাসান হান্নান (৩৮), নুরুজ্জামান (৪০), সেলিম (৪০), ইমদাদ হোসেন (৩২), সুমন (২০), আবুল খায়ের (৩৮), জসিম উদ্দিন (৩৪), সুমন কাজী (৪০), দারোগালী (৪৫), খোরশেদ আলী (৩০) ও সোহেল রানা (৩৯)। তাদের মধ্যে ৬ জনকে এক মাস করে কারাদণ্ড ও বাকিদের অর্থদণ্ডে দণ্ডিত করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-২ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় ব্যাটালিয়নের সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মির্জা আহমদ সাইফুর রহমান উপস্থিতি ছিলেন।

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ দালালচক্রটি অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখানোসহ বিভিন্ন কৌশলে জনসাধারণের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে প্রতারণা করছিল। পাসপোর্ট ফি জমা দেয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ভুয়া সিল, সত্যায়ন, জাল ব্যাংক ভাউচার প্রদান, ভুয়া চিঠিপত্র তৈরী করা, ভুয়া পাসপোর্ট প্রদান করে জনসাধারণকে হয়রানি করছিল।

Loading