৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৪
শিরোনাম:

খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার সুযোগ দিতে ফখরুলের আহ্বান

লিভারের চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (২২ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
করোনা প্রতিরোধে বিএনপি সাড়া দেয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে ভিত্তিহীন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এটি আরেকটি প্রতারণা। সরকার এমন কর্মকাণ্ড চালাচ্ছে, যাতে কোনো সক্রিয় বিরোধী দল না থাকে।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া দুরভিসন্ধিমূলক।
সরকার অপব্যবহার করার সুযোগ তৈরি করছে মন্তব্য করে সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Loading