৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৫
শিরোনাম:

খুলনায় করোনার তাণ্ডবে একদিনে ৪১ মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৯৮ জনের শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। কেবল খুলনা জেলা ও মহানগরীতেই মৃতের সংখ্যা ১১ জন ছাড়িয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১১ জন, যশোরে ১০, সাতক্ষীরায় ৮, কুষ্টিয়া, বাগেরহাট ও নড়াইলে তিনজন করে, মেহেরপুরে দুজন এবং ঝিনাইদহে একজন মারা গেছেন। এর আগে সোমবার (২১ জুন) আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১২ জন। করোনা শনাক্ত হয় ৯৪৫ জনের শরীরে। রোববার (২০ জুন) আগের ২৪ ঘণ্টায় বিভাগে তখন পর্যন্ত সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু এবং ৭৬৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। তার আগে শনিবার (১৯ জুন) মৃতের সংখ্যা ছিল ২২ জন, যেখানে শনাক্ত হয়েছিল ৬২৫ জন।

Loading