৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৬
শিরোনাম:

‘লকডাউন’ নিয়ে যে কঠিন সতর্কবাণী দিলেন স্বাস্থ্যমন্ত্রী

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল থেকে ‘সীমিত’ পরিসরে আর বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। আপাতত সাত দিন এবং পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে বিধিনিষেধ।

Thank you for reading this post, don't forget to subscribe!

লকডাউন মানান নিয়ে সতর্কবাণী দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংক্রমণের ঊর্দ্বগতির মধ্যে কেউ লকডাউন না মানলে করোনায় মৃত্যুঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ আশঙ্কার কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সতর্কবাণী দিয়ে বলেন, আপনারা সবাই করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্যানিটাইজ করবেন এবং লকডাউন আপনারা মেনে চলবেন। আর যদি আমরা না মানি আমাদের মৃত্যুর সংখ্যা আরও বাড়বে, আক্রান্তের সংখ্যাও বাড়বে। হাসপাতালে চিকিৎসা দিতেও সমস্যা তৈরি হবে।

জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে হাসপাতালের পাঁচ থেকে ছয় হাজার বেড রোগীতে ভর্তি হয়ে গেছে। কাজেই আমাদের সেই দিকেই খেয়াল রাখতে হবে।

Loading