৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

বৃহস্পতিবার সারা দেশ শুরু হচ্ছে সিনোফার্মের গণটিকাদান কার্যক্রম

সারা দেশে শুরু হচ্ছে চীনের সিনোফার্মের গণটিকাদান কার্যক্রম। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল এবং সৈয়দপুর সদর হাসপাতালে এই টিকাদান করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। শামসুল হক বলেন, ‘প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারা দেশে টিকা দেওয়া হবে। এক্ষেত্রে সিনোফার্মের টিকা সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে এবং ফাইজারের টিকা রাজধানীর সাতটি কেন্দ্রে দেওয়া হবে। রাজধানীতে ইতোপূর্বে ৪৮টি কেন্দ্রে টিকাদান করা হলেও এ মুহূর্তে ৮টি বাদে ৪০টি কেন্দ্রে পূর্বের মতো একই সময়ে একই নিয়মে টিকাদান কার্যক্রম চালু হবে।’

শামসুল হক আরও বলেন, ‘বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া প্রথম ডোজের টিকা কার্যক্রমের অগ্রাধিকার তালিকায় যারা আছেন তারা আগে টিকা পাবেন। বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একইসঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন ও অন্যান্য অগ্রাধিকার কর্মীরাও টিকা নিতে পারবেন।’ এছাড়াও যারা আগেই নিবন্ধন করে টিকা নিতে পারেননি তারা নিতে পারবেন বলে জানান তিনি।

Loading