৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮
শিরোনাম:

এসএসসি ও এইচএসসি পরীক্ষা বাতিলের শঙ্কা, অটোপাস নয়, ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন নিয়ে চিন্তা

পরীক্ষার মাধ্যমেই পাবলিক পরীক্ষা দুটির মূল্যায়ন ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা অনঢ় অবস্থানে থাকলেও করোনা পরিস্থিতির কারণে বিকল্প পদ্ধতি নিয়েও ভাবছে সরকার। ৩১ জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান ও স্বশরীরে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না বলছেন সংশ্লিষ্টরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, একান্তই পরীক্ষা নিতে না পারলে শিক্ষার্থীদের মূল্যায়নে যেন কালক্ষেপন না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। মূল্যায়নের বিকল্প পথ তৈরির বিষয়ে শুধু বোর্ড নয়, বিশেষজ্ঞদেরও জানানো হয়েছে। ইতোমধ্যে বিশেষজ্ঞরা কাজ শুরু করেছে জানিয়ে বলেন, শিগগিরই তারা এ বিষয়ে আমরাদের কাছে মত পাঠাবেন। তারা টেকনিক্যাল কমিটির সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিবেন।

নেহাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি গতবছরের এইচএসসির মতো নাও হতে পারে। এবার আমরা ‘অটো’ শব্দটি যোগ করতে চাচ্ছি না। ‘অটোপাস’ শব্দটি শিক্ষার্থীদের মানসিবভাবে আহত করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) বেলাল হোসেইন বলেন, বিকল্প পদ্ধতি নিয়ে আমাদের মধ্যেও আনঅফিসিয়ালি কর্থাবার্তা চলছে। অভ্যান্তরীন বিষয়গুলো মাউশি থেকে করা হলেও পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করবেন শিক্ষাবোর্ড। পারস্পরিক আলোচনা করলেও মন্ত্রণালয় ও মন্ত্রী মোহদয় এ সিদ্ধান্ত দেন।

Loading