৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৪
শিরোনাম:

সড়কে বেড়েছে মানুষের আনাগোনা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন)। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সাত দিনের বিধিনিষেধের আজ তৃতীয় দিন। গত দুদিনের তুলনায় শনিবার (৩ জুলাই) সড়কে মানুষের আনাগোনা বেড়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ করে সকালে নিত্যপণ্যের বাজারে মানুষের উপস্থিতি ছিল বেশি। প্রধান সড়কের তুলনায় রাজধানীর অলিগলিতে মানুষের জটলা বেশি দেখা গেছে। রাজধানীর শ্যামলী, পান্থপথ, ধানমন্ডি, ফার্মগেট, মগবাজার এলাকায় ব্যক্তিগত গাড়ি বেশি বের হয়েছে। এছাড়া সব গুরুত্বপূর্ণ পয়েন্টেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়েছে। রাস্তায় রয়েছে ব্যারিকেড।

করোনার সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২১৩ জনকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে ৩২০ জনকে। এর আগের দিন আটক করা হয় ৫৫০ জনকে।

Loading