৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৮
শিরোনাম:

লকডাউনের সুযোগ নিয়ে অনেকেই মাদক ব্যবসা করছেন: র‌্যাব

এ দিকে কঠোর বিধিনিষেধকে পুঁজি করে যারা মাদক ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব। রবিবার ( ৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপথ রোডের যমযম টাওয়ারের সামনে র‌্যাবের করোনা পরিস্থিতি নিয়ে স্পট ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, এই কঠোর বিধিনিষেধকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারিরা ট্রাক ও কাভার্ড-ভ্যানে জরুরি পণ্য সেবার আড়ালে মাদক পরিবহন করছে।

মাদক চোরাকারবারিদের হুঁশিয়ারি করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, যারা এই বিধিনিষেধকে পুঁজি করে মাদক চোরাকারবারি করছে ও মাদক পরিবহন করছে তাদের বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

র‌্যাব মুখপাত্র বলেন, যারা পাড়া-মহল্লাতেও জমায়েত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও র‌্যাব অভিযান পরিচালনা করবে। শনিবার থেকেই র‌্যাব পাড়া-মহল্লাতে অভিযান শুরু করে। পাড়া-মহল্লার ভেতরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন চায়ের দোকানে বসে অনেক লোককে চা খেতে দেখেছি। তাদেরকে অনুরোধ করা হয়েছে বাসায় থাকার জন্য।

 

Loading