৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৮
শিরোনাম:

বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ১হাজার-১২শ বেডের করোনা হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগস্টে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা। করোনা রোগীদের জন্য ১৫-১৬ হাজার বেডের ৮০ ভাগ পূরণ হয়ে গেছে। এ কারণে সব জায়গায় বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ১০০০-১২০০ বেডের করোনা হাসপাতাল হবে, এখানে ৪শ বেডের আইসিইউ, আরও ৪শ বেডের এইচডিইউ ইউনিট করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ৪ হাজার নতুন চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দেবার প্রক্রিয়া শেষ হয়েছে ইতোমধ্যে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কোভ্যাক্স থেকে আগস্টে ৬০ লাখ ফাইজারের ভ্যাকসিন এবং চীন থেকে ৫০ লাখ ভ্যাকসিন আসবে। সব মিলিয়ে আগামি দুই মাসের মধ্যে প্রায় পৌনে ২ কোটি ডোজ করোনার ভ্যাকসিন আসবে।

এসময়ে স্বাস্থ্য মন্ত্রী সতর্ক করে বলেন, গত একমাসে যা ছিল, বর্তমানে তার থেকে ৮ গুণ রোগী বেড়েছে। করোনার সংক্রমণ বা ইনফেকশন না কমালে শুধু হাসপাতালের বেড বাড়িয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না।

তিনি বলেন, বলেন, আমরা আশা করছি আগামী দেড় মাসের মধ্যে আমাদের হাতে এক থেকে দেড় কোটি ডোজ টিকা থাকবে। এছাড়াও আগস্ট মাসে আরো কিছু টিকা আসার কথা রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ। সম্পাদনা: মেহেদী হাসান

Loading