৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৪
শিরোনাম:

লকডাউনের ১১তম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৭০৮

কঠোর লকডাউনের ১১তম দিনে রাজধানীতে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ৭০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর আটটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, এদিন সরকার আরোপিত বিধি-নিষেধ না মানায় ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম‌্যমাণ আদালত। এছাড়া, ডিএমপির ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়িকে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা জরুরি প্রয়োজন ছাড়াই রাস্তায় বের হয়েছিলেন।

লকডাউন কার্যকর করতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এর পাশাপাশি টহল ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব‌্যাহত আছে।

Loading