৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩
শিরোনাম:

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এরশাদপুত্র প্রধানমন্ত্রীকে এরশাদপুত্র এরিকের আবেগঘন চিঠির আবেগঘন চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। শনিবার চিঠিটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এরিকের মা বিদিশা।

Thank you for reading this post, don't forget to subscribe!

একই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে।

চিঠিতে এরিক অভিযোগ করে বলেছেন, ‘আমার বাবা এরশাদের মৃত্যুর পর থেকে চাচা (জিএম কাদের) ও তার অনুগতরা বিভিন্নভাবে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তারা কৌশলে আমার বাবার মরদেহ পর্যন্ত আমাকে দেখতে দেয়নি। ষড়যন্ত্রের মাধ্যমে মায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম অপবাদ দিয়ে মা-ছেলের সুস্পর্ককে ছিন্ন করেছিলেন। কখনও কখনও আমাকে রাখা হতো অনাহারে, অর্ধাহারে। এমনকি আমার বাড়িতে কর্মরত ড্রাইভার ও কাজের বুয়াদের দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী আমি একজন অসহায় পিতৃহারা শারীরিক প্রতিবন্ধী বালক। অন্যের সহযোগিতা ছাড়া ঠিক মতো চলতেও পারি না। আমি যেহেতু প্রাপ্ত বয়স্ক, আমার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে।

তাই আমার মাকে নিয়ে নিজ বাড়িতে সুন্দরভাবে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে আমার অর্থ ও সম্পদ লোভী চাচা জিএম কাদেরের হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে চিরকৃতজ্ঞ থাকবো।’

Loading