৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
শিরোনাম:

মাহমুদউল্লাহ’র ইমামতিতে জিম্বাবুয়ের মাটিতে টাইগারদের ঈদের নামাজ আদায়

পবিত্র ঈদ উল আজহার দিনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছে টাইগার বাহিনী। সেখানেই এবারের ঈদ উল আজহার নামাজ আদায় করেন লাল-সবুজের পতাকাবাহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টাইগার বাহিনীর ঈদের জামাতে ইমামতি করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

হারারেতে বেশ ভালো সময় কাটছে টাইগার বাহিনীর। জিম্বাবুয়েকে তাদেরই মাঠে হোয়াইওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজেই সাকিব-তামিমরা। টাইগার বাহিনীর এমন জয় ভক্তদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

টাইগার বাহিনীর ঈদের নামাজ আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তার আগে এক ফেসবুক পোস্টে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও টাইগার অধিনায়ক। একই সঙ্গে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্য তারকারাও। পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি স্বাস্থ্যবিধির কথাও মনে করিয়ে দেন।

 

Loading