রাজধানী ঢাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ১৬টি হাসপাতালের মধ্যে বড় সাতটি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ ফাঁকা নেই। রবিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!করোনা ডেডিকেটেড ১৬টি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই।
বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ আইসিইউ বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।
এছাড়া অন্য হাসপাতালগুলোর মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে দুইটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে ছয়টি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুইটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১৪টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি এবং ডিএনসিসির করোনা হাসপাতালর ২১২ বেডের মধ্যে ১১টি বেড ফাঁকা রয়েছে।
অর্থাৎ তিনটি হাসপাতাল বাদ দিয়ে রাজধানীতে করোনা ডেডিকেটেড ১৩টি হাসপাতালের মধ্যে এই মুহূর্তে সাতটি হাসপাতালে কোনও আইসিইউ ফাঁকা নেই। মোট ৩৯৩টি বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৪০টি বেড।
![]()