৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম:

ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৩ জন হাসপাতালে ভর্তি: স্বাস্থ্য অধিদপ্তর

চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ রোগি ভর্তির রেকর্ড ১৫৩ জনের মধ্যে ১৫০ জনই ঢাকার । বুধবার (২৮ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সময় ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ১১ জন।

চলতি বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই) হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ২ হাজার ৯৮ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন ১ হাজার ৫২৬ জন রোগী।

Loading