৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

সৌদি আরব ইয়েমেনের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা বিতরণ করেছে

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :সৌদি বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেস্রেলিফ) গত মঙ্গলবার ইয়েমেনের হাদারামাউট গভর্নরের আল-আবর অধিদপ্তরে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ এবং আশ্রয়ণ সামগ্রী বিতরণ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরব নিউজের প্রতিবেদনের বরাত জানা যায় যে,এই সহায়তায় ছিল ৮৭টি তাঁবু, ২৪০টি কম্বল, ৮০টি রেক সহ খাদ্য অন্তর্ভুক্ত ছিল এতে করে ৫২২ জন ইয়েমেনীয় নাগরিক উপকৃত হয়েছে।

সংস্থাটি মাধ্যমে, সৌদি ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি মানবিক প্রকল্প পরিচালনা করছে।এই প্রকল্পগুলি ইয়েমেনের মানুষের দুর্দশা লাঘবের লক্ষ্যে পরিচালিত হচ্ছে ।

হজাহা জেলা প্রশাসনের জরুরী রোগ নিয়ন্ত্রণের জরুরি কেন্দ্র জুলাইয়ের প্রথম সপ্তাহে ১,৫২৯ জন ইয়েমেনিদের স্বাস্থ্যসেবা প্রদান করে।

সংস্থাটি সৌদির কেস্রেলিফের সহায়তায় পরিচালিত হচ্ছে, যা অসুবিধায় থাকা রোগীদের জন্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা, খাদ্য এবং ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করে করে যাচ্ছে ।

 

Loading