২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৮
শিরোনাম:

‘ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মহাসোপানে ফিরিয়ে আনতে হবে’

নানা কারণে ধারাবাহিক শিক্ষার মহাসোপান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের উন্মুক্ত ও দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা জগতে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার দেশজুড়ে বিস্তৃত ১২টি আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় বুধবার রাতে (২৮ জুলাই) এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা দিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মতবিনিময় সভায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ‘সোনার বাংলা’ বাস্তবায়িত হয়ে যেত, এখন আমাদের সকলকে এই দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের জাতির পিতার এই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার নিতে হবে। এই লক্ষ্যে দক্ষ জনশক্তি সৃজনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সারাদেশে শিক্ষা সুবিধা বিস্তরণ করে চলেছে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি তাঁদেরকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে উপাচার্য বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে শিক্ষার মহাসোপানে সংযুক্ত করতে আঞ্চলিক পরিচালকদের প্রতি আহবান জানান।

তিনি এসময় ও অঞ্চলের চাহিদার সাথে মিল রেখে বাউবিতে নীড বেজ এডুকেশন, গণশিক্ষা, কর্মমূখী শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষা চালুর  কথাও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম বক্তব্য রাখেন।

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো: আবুল কাসেম শিখদার বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান।

Loading