৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৭
শিরোনাম:

যাত্রীর চাপ থাকায় আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ

রোববার (১ আগস্ট) দুপুরে বিআইডব্লিউটিএ এ তথ্য জানান।এর আগে শ্রমিকদের পরিবহনের জন্য যাত্রীবাহী লঞ্চ দুপুর ১২টা পর্যন্ত চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তবে যাত্রীর চাপ বেশি থাকায় আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করেবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

Thank you for reading this post, don't forget to subscribe!

লঞ্চ চলাচলে অনুমতি দেওয়র পর থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনে স্পিডবোট বন্ধ থাকায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে চড়ে শিমুলিয়া ঘাটে আসছেন যাত্রীরা। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতে গাড়ির তুলনায় মানুষই বেশি আসছেন।

 

Loading