৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮
শিরোনাম:

ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে প্রতারণা, নারী ডাক্তার গ্রেফতার

রাজধানীর মিরপুর থেকে ইশরাত রফিক ঈশিতা নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শনিবার রাতে ইশরাত রফিক ঈশিতাকে গ্রেফতার করা হয়েছে।

খন্দকার আল মইন আরও বলেন, ইশরাত নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া।

এ বিষয়ে পরে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।

Loading