৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১
শিরোনাম:

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত, গাড়ি জব্দ ও মালিক আটক

নিহত পুলিশ কনস্টেবল হলেন- মো. হেলাল (৫২)। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রধান ফটকের সামনে রোববার বেলা ১১টায় মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ১১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

হেলাল মিরপুর পুলিশ ব্যারাকে থাকতেন। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর এলাকায়।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রোববার দুপুরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) থেকে গাড়ির মালিক শামীম খানকে আটক করা হয়েছে। এ সময় ঘাতক মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। তবে এর চালক বিল্লাল হোসেন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামীম জানান, তার মাইক্রোবাসটি ভাড়া দেওয়া। শনিবার একটি ট্রিপে নওগাঁ পাঠানো হয়। শনিবার রাতে চালক মাইক্রোবাস নিয়ে সেখান থেকে রওনা দেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি মো. শাহেদ আল মাসুদ বলেন, ডিউটিরত অবস্থায় হেলাল হাসপাতালের গাড়ি বের করার জন্য সড়কে সিগন্যাল দেন। এ সময় সিলভার রংয়ের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গাড়িটি তার ওপর উঠে গেলে হেলাল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে মাইক্রেবাসের মালিককে আটক ও গাড়িটি জব্দ করেছে পুলিশ।

এবিএম কামরুল হাসান: সীমিত আকারে পনেরো মাস লকডাউনের চেয়ে পনেরো দিনের কড়া লকডাউন শ্রেয় ≣ [১] রাজধানীর চারটি হাসপাতালে প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে ২,১৬২ জনকে ≣ অপহরণের ১০ ঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার, আটক ৫

Loading