নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পরিচালক মো. নুরুজ্জামান জানান, বিভাগটি থেকে এসকল নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কমিশনের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, ২০০৬ সালের ১ জানুয়ারি ও তার আগে জন্ম তারিখ হলেই অনলাইনে আবেদন করা যাবে। পরবর্তীতে ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার তালিকায় যুক্ত হবেন।
এর আগে ২০১৯ সালে ১৫-১৮ বয়সীদের নিবন্ধন করা হয়, এসময় ১ জানুয়ারি ২০০৪ সাল ও তার আগে জন্মগ্রহণকারীদের নিবন্ধনের আওতায় আনা হয়। ২০২২ সালে তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবে।
![]()