সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন টিকা কেন্দ্রে ভিড় দেখা গেছে। এ মধ্যে টিকা নেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। এসময় হুড়োহুড়িতে একজন নারী আহত হয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এজন্য সাময়িকভাবে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। ডিবিসি টিভি ও বাংলা ট্রিবিউন
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, ওই কেন্দ্রে আজ সকাল ৯টা থেকে মডার্না ও কোভিশিল্ডের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু টিকা আসে সাড়ে ১০টার পর। এরপর সিরিয়াল ভেঙে কিছু মানুষ টিকা নেওয়া শুরু করলে ভোর থেকে অপেক্ষায় থাকা অন্যরা ক্ষোভে ফেটে পড়ে। পরে হুড়োহুড়ি করে বুথে ঢুকতে গিয়ে কাচের গেট ভেঙে ফেলে। এসময় কাচের আঘাতে এক নারীর ঠোঁট ও মুখের কিছু অংশ কেটে যায়।
![]()